1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাবালিকা অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোলপাড় কাঠগড়ায় দঙ্গল টিভির সিরিয়াল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

নাবালিকা অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোলপাড় কাঠগড়ায় দঙ্গল টিভির সিরিয়াল

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ভারতীয় টেলিভিশন দুনিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রবল বিতর্ক। দঙ্গল টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘রিমঝিম-ছোটি উমর বড়া সফর’ এখন নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে। মাত্র ১৬ বছর বয়সি এক কিশোরী অভিনেত্রীকে দিয়ে প্রাপ্তবয়স্ক অভিনেতার সঙ্গে ‘অন্তরঙ্গ’ দৃশ্য শুট করানোর অভিযোগে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। সিরিয়ালটির মূল প্রেক্ষাপট এক কিশোরী ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তির অসম বয়সের প্রেম। গল্পে ১৬ বছর বয়সি অভিনেত্রী যশিকা শর্মা নামভূমিকায় অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন ২৪ বছর বয়সি অভিনেতা হিমাংশু অবস্থি। সম্প্রতি একটি পর্বে এই দুই চরিত্রের মধ্যে ঘনিষ্ঠ কিছু দৃশ্য দেখানো হয়, যা ঘিরেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের একটি বড় অংশ এই দৃশ্যটি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন। তাদের প্রধান প্রশ্নগুলো হলো আইনি বৈধতা: ১৫-১৬ বছরের একজন নাবালিকাকে দিয়ে কীভাবে এ ধরনের প্রাপ্তবয়স্কসুলভ দৃশ্য করানো সম্ভব? এটি আইনিভাবে কতটা সংগত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

কাস্টিং নিয়ে সমালোচনা: দর্শকদের দাবি, যদি গল্পের প্রয়োজনে এমন ঘনিষ্ঠ দৃশ্যের অবতারণা করতেই হয়, তবে কেন ১৮ বছরের বেশি বয়সি কোনো অভিনেত্রীকে এই চরিত্রে নেওয়া হলো না? অপ্রাপ্ত বয়সে বাণিজ্যিকীকরণ: দর্শকদের একাংশ মনে করছেন, সস্তা জনপ্রিয়তার জন্য নাবালিকাদের এভাবে ব্যবহার করা নৈতিক অবক্ষয়ের লক্ষণ। বিতর্কের তীর থেকে বাদ যাননি যশিকা শর্মার মা-বাবা ও অভিভাবকরাও। কেন তারা তাদের ১৬ বছরের মেয়েকে এমন দৃশ্যে অভিনয়ের অনুমতি দিলেন, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই অতীতে রিম শেখ ও সেহবান আজিমের অভিনীত সিরিয়ালের উদাহরণ টেনে বলেছেন, ভারতীয় টেলিভিশন ধারাবাহিকে নাবালিকা নায়িকাদের এভাবে প্রাপ্তবয়স্ক হিসেবে উপস্থাপনের প্রবণতা দিন দিন বাড়ছে, যা কিশোর মনে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, বিনোদন জগতের এই অসুস্থ প্রতিযোগিতা শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশকে ব্যাহত করছে। বিনোদনের নামে শৈশবকে এভাবে ‘প্রাপ্তবয়স্ক’ মোড়কে উপস্থাপন করার সংস্কৃতি এখনই বন্ধ হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ দর্শকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট