1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম)
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে বাংলাবাজার বিওপির এসআইপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল চলাকালে এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় মেইন পিলার ১০৬৫/২এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন জেসিও নায়েব সুবেদার মোঃ নিজাম উদ্দিন। তার সঙ্গে টহল দলে ছিলেন হাবিলদার মোঃ কালাম, হাবিলদার জাহাঙ্গীর আলম, নায়েক মোঃ কাবির আলী, ল্যান্স নায়েক মোঃ রাজু আহমেদ, ল্যান্স নায়েক মোঃ শফিকুল ইসলাম এবং সিপাহী মোঃ এনায়েত ইসলাম। অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল Royal Green, Magic Moments, Royal Stag ও Officers Choice। এছাড়া দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৮ হাজার ৯৩০ টাকা। এ ঘটনায় আটক দুইজন হলেন— মোঃ মনিরুজ্জামান (৩২) ও মোঃ শাহীন মিয়া (২৭)। তাদের বাড়ি রৌমারী উপজেলার রতনপুর গ্রামে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট