1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী।

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, এ ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; বরং এটি সাংবাদিক সমাজকে ভয় দেখানোর একটি সুপরিকল্পিত অপচেষ্টা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রেজাউল করিম বলেন, তিনি সাংবাদিক সমাজের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার ওপর হামলার মাধ্যমে মূলত সত্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সেই দাবি প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, ঘটনার দিন হামলাকারীরা ক্লাবে ঢুকে তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা হলে তিনি প্রতিরোধ করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক এবং হতাশাজনক।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি শেখ রহমতুল্লাহ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। তারা বলেন, হামলাটি পূর্বপরিকল্পিত এবং সংগঠিতভাবে পরিচালিত হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে দেশীয় অস্ত্রসহ ভয়ংকর সরঞ্জাম, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।
রিভিরসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানী বলেন, প্রধান অভিযুক্ত নূরে ইসলাম মিলন ও সুরুজ আলী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
এদিকে, রাজশাহী প্রেসক্লাব কর্তৃপক্ষ অভিযুক্তদের সাময়িকভাবে বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বক্তারা দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন প্রকাশ এবং অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান।
ঘটনার পর বোয়ালিয়া মডেল থানায় নূরে ইসলাম মিলন, সুরুজ আলীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা টিম সক্রিয়ভাবে কাজ করছে।
সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত গ্রেপ্তার নিশ্চিত না হলে রাজশাহীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, রাজশাহীর শিরোইল কাঁচা বাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেসক্লাবকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে চাঁদা দাবির অভিযোগ চলছিল। অভিযোগ রয়েছে, নূরে ইসলাম মিলন ও তার সহযোগীরা প্রায় চার লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে গত ৭ মার্চ রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রসহ একদল ব্যক্তি ক্লাবে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়।
হামলার সময় সভাপতির মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করলে রেজাউল করিম তা প্রতিহত করেন। এতে তার উরুতে গুরুতর আঘাত লাগে এবং তাকে ১৩টি সেলাই নিতে হয়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিললুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান (উপ-পুলিশ কমিশনার) জানিয়েছেন, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট