ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান: নেই পেট্রোল-অকটেন, চালককে জরিমানা
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদিঘী-ভালুকা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (২৮ মার্চ ২০২৬) এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।পেট্রোল ও অকটেন সংকট: পরিদর্শনকালে মহাসড়ক সংলগ্ন ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা গেছে। ম্যাজিস্ট্রেট জানান, স্টেশনগুলোতে সাধারণ গ্রাহকদের জন্য বিক্রয়যোগ্য পেট্রোল ও অকটেনের কোনো মজুদ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ফিলিং স্টেশন মালিকদের সাথে কথা বললে তারা জানান, ডিপো থেকে তেল সরবরাহের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুতই এই সংকট কেটে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা: ফিলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং বাজার ও জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬