লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা, ও শাড়ী জব্দ।
শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি:লালমনিরহাট।
লালমনিরহাট সীমান্তে পৃথক পাঁচটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ী জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ মার্চ লালমনিরহাট জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানগুলো লোহাকুচি বিওপির আওতাধীন বালাটারী (কালীগঞ্জ), কাশিপুর বিওপির দক্ষিণ অনন্তপুর (ফুলবাড়ী), শিংঝাড় বিওপির বগনীরপাড় (ভুরুঙ্গামারী) এবং অনন্তপুর বিওপির ভেন্নিতলা এলাকায় পরিচালিত হয়।
পরে ঘটনাস্থল থেকে ৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা, ৩৩৭ বোতল ইস্কাফ সিরাপ (৫০+১৪৬+১৪১) এবং ২৮ পিস ভারতীয় স্বর্ণ শাড়ী জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে গাঁজার মূল্য ১৯ হাজার ২৫০ টাকা, ইস্কাফ সিরাপের মূল্য ১ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা এবং শাড়ীর মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মোবাইল ০১৭১৭৭৪৫৪০১
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬