1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ। আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাইএ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু । পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান: নেই পেট্রোল-অকটেন, চালককে জরিমানা কোটালীপাড়ায় মা/দ/ক প্রতিরোধে মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ

ওবায়দুর রহমান সালথা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ওবায়দুর রহমান সালথা উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফকির মিয়া তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সেই সাথে ভবিষ্যতে আর রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে দলীয় পদ ছাড়েন এই আওয়ামী লীগ নেতা। সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ফারুকউজ্জামান মিয়া বর্তমানে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী নেতা ফারুকউজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে আমি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। এখন থেকে নিজ এলাকার জনগণ সাথে নিয়ে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট