1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ। আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাইএ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু । পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান: নেই পেট্রোল-অকটেন, চালককে জরিমানা কোটালীপাড়ায় মা/দ/ক প্রতিরোধে মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা 
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা 

হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঘুরতে যাওয়া এক নারী পর্যটককে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত প্রধান  আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। আসামির নাম শাহীন মিয়া (৩০)। সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা  মোঃ কালা মিয়ার সন্তান।  র‍্যাব জানায়, গত ২৩ মার্চ বিকেলে ওই নারী তার এক বন্ধুকে নিয়ে সিএনজিযোগে সুরমা চা বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে বাগানের ভেতরে অবস্থানকালে দুই ব্যক্তি তাদের ডাকাত সন্দেহে হাতে লাঠি সোটা নিয়ে ধাওয়া দেয়। এ সময় তার বন্ধু, হোসেন মিয়া   পালিয়ে যায়, তখন ওই নারীকে একা পেয়ে  দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তার কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

তারা চলে যাওয়ার পর ওই মেয়ের চিৎকার এবং কান্নাকাটি করে সাহায্যের আবেদন করলে  স্থানীয়রা তাকে উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।ওই ঘটনা হবিগঞ্জ জেলা সহ সারাদেশে চাঞ্চলের সৃষ্টি করে এবং প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত হয়।  এ ঘটনায় ভুক্তভোগী নিজেই মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। র‍্যাব-৯ জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৩টা ২৫ মিনিটের সময়  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে শাহীন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট