1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান | প্রভাতী বাংলাদে
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দল গণরায় মানছে না সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারেক রহমান নেতাকর্মীদের উপচে পড়া ভিড় মগবাজারে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীরের সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের বৈঠক জাতীয় ঐক্যের ডাক ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন জনস্বার্থে নতুন পদায়ন রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে কবরে নামলেন প্রতিমন্ত্রী অনন্য মানবিকতায় ভাসছেন প্রশংসায় মানুষের পাশে দাঁড়ান জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারেক রহমান নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারেক রহমান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

নিজস্ব প্রতিবেদক 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন দলের চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় তিনি দলীয় কার্যালয়ে পৌঁছালে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী তাকে বর্ণাঢ্য সংবর্ধনা ও স্লোগানে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তার নির্ধারিত চেম্বারে অবস্থান করছেন। তিনি সেখানে দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান কর্মকাণ্ড নিয়ে শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করছেন। নয়াপল্টনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বৈঠকে অংশ নিয়েছেন।

নয়াপল্টনে আসার আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে দলের সংসদীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন। সেখানে চলমান সংসদ অধিবেশনের বিভিন্ন দিক ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করা হয়। সংসদীয় সভা শেষ করেই তিনি সরাসরি দলীয় কার্যালয়ের অভিমুখে রওনা হন। প্রিয় নেতা ও প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে দুপুর আড়াইটা থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের সমাগম শুরু হয়। বিকাল সাড়ে ৪টা বাজার আগেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। “তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম” স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। নেতাকর্মীদের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার এক অভাবনীয় উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো কার্যালয় ও আশপাশের এলাকা কর্ডন করে রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট