
দাগনভূঁঞায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবক ও শিক্ষাবিদদের অংশগ্রহণ, আত্মনির্ভরশীলতা গড়ার আহ্বান
ফেনীর দাগনভূঁঞা সদর ইউনিয়নে নারীদের স্বাবলম্বী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংগঠনটির স্থানীয় শাখার আয়োজনে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, যা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক, যিনি ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি।
সেলাই মেশিনের মতো ছোট উদ্যোগও একটি পরিবারের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে।
দাগনভূঁঞা সদর ইউনিয়ন আমীর আলা উদ্দিন মিষ্টার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাষ্টার আবুল হোসেন।
তিনি বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এমন উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেনী জেলা ও শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারেক মাহমুদ, জামায়াত নেতা হাফেজ আশ্রাফ উদ্দিন এবং মাওলানা ওয়ালি উল্লাহ।
বক্তারা সমাজের অসচ্ছল নারীদের পাশে দাঁড়াতে সকল বিত্তবান ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে নির্বাচিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সমাজে বেকারত্ব কমবে এবং নারীরা পরিবার ও সমাজে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম