1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা।

ভিডিও সংবাদ 👇👇

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ইরানের নিখুঁত হামলার নেপথ্যে রাশিয়ার গোয়েন্দা তথ্যের ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যের কোথায় মার্কিন সেনারা অবস্থান করছেন এবং তাদের গতিবিধি কেমন, তা শনাক্ত করে ইরানকে নিয়মিত জানিয়ে দিচ্ছে মস্কো।

গোপন নজরদারির তথ্য টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে—রাশিয়া চলতি সপ্তাহে কুয়েত, সৌদি আরব, তুরস্ক ও কাতারসহ অন্তত সাতটি গুরুত্বপূর্ণ অবস্থানে নজরদারি চালিয়েছে এবং ছবি তুলেছে। এই তালিকার মধ্যে ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিও রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ব্যবহার করে।

নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন যে, রাশিয়ার এই তৎপরতা বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, যেখানে রাশিয়া সরাসরি সংঘাত উসকে দিচ্ছে, সেখানে মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার আলোচনা কতটা যৌক্তিক?

ইউক্রেনের নতুন নিরাপত্তা উদ্যোগ চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফরকালে জেলেনস্কি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের ‘যুদ্ধে পরীক্ষিত’ প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দেন। এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সঙ্গে ১০ বছর মেয়াদী একটি ঐতিহাসিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট