1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers' Exposer Visit) অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার ৩ শ্রমিকের কারাদণ্ড রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট সরবরাহ স্থবির নবম–দশম গ্রেডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ও পূর্ব পাগলা ইউনিয়নের ৮টি গ্রামে এসেড হবিগঞ্জ জেএফজিই/শেয়ার দ্যা প্ল্যানেট এসোসিয়েশন, জাপান এর অর্থায়নে এনরিচ (ENRICH) প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ৮টি গ্রুপের মোট ৮০ জন কৃষককে বোরো ও আমন ধান চাষাবাদ বিষয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি বীজ ধান প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ে আরও দুইদিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কৃষকদের বন্যা সহনশীল, স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল ধান চাষে উদ্বুদ্ধ করতে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ২৮ ও ২৯ মার্চ ২০২৬ তারিখে দুইদিনব্যাপী কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণের আয়োজন করা হয়। এ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিভিন্ন জমিতে চাষকৃত বন্যা সহনশীল ও উচ্চ ফলনশীল বোরো ধানের জাতসমূহ সরেজমিনে পরিদর্শন করানো হয়।

এছাড়াও কৃষকরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), হবিগঞ্জের বিভিন্ন প্রদর্শনী প্লট পরিদর্শনের সুযোগ পান। পরিদর্শন শেষে ব্রি’র বৈজ্ঞানিক কর্মকর্তাগণ এবং এসেড হবিগঞ্জের কর্মকর্তারা কৃষকদের আধুনিক ও উচ্চ ফলনশীল ধান চাষাবাদ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি হবিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পার্থ সারথি বিশ্বাস, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহানা পারভীন, এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, এনরিচ প্রজেক্টের প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা সহ সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট