1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় ছেলে ও নাতির হাতে বৃদ্ধ নি/হ/ত ইরান-ইসরাইল যুদ্ধ লোহিত সাগরে হুথি আতঙ্কে সতর্ক অবস্থানে ইইউ নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব

ভিডিও সংবাদ 👇👇

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে আস্তমা স্টুডেন্ট ফোরামের উদ্যোগে এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম ও মাদ্রাসা পড়ুয়া হাফিজে কুরআন এবং তরুণ আলিমদের মধ্যে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুর ২ ঘটিকায় আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আস্তমা স্টুডেন্ট ফোরাম মূলত একটি শিক্ষানির্ভর সামাজিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে।

অনুষ্ঠানে আস্তমা স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি এবং ইসলামী ব্যাংক পাগলা বাজার আউটলেটের অফিসার ইনচার্জ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং মুজাম্মিল আহমদ ও আতিকুর রহমান রাহীমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও বক্তারা বক্তব্য রাখেন। বক্তব্য দেন হাফিজ মাওলানা মুফতি আহমদ কবির আমিনী, তোফায়েল আহমদ, আঙ্গুর মিয়া, তারেক মিয়াসহ আরও অনেকে।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুজাম্মিল আহমদ, আতিকুর রহমান রাহীম, তাহুর আলম রনি, আরিফ আহমেদ, শেরওয়ান আহমেদ, মিজানুর রহমান, মিজান আহমেদ, খুরশিদ আলম, জাকির হোসেন, রফিকুল ইসলাম, জাবেদ হোসেন, মিনহাজুল ইসলাম ও জাহিদুর রহমান রাজ্জাক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট