1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা

মোঃ মহিদুল ইসলাম, সোনাতলা উপজেলা প্রতিনিধি, বগুড়া:
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ মহিদুল ইসলাম, সোনাতলা উপজেলা প্রতিনিধি, বগুড়া:

আজ ২৯ মার্চ ২০২৬ তারিখে বগুড়ার সোনাতলা শহীদ সৈকত চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব আলহাজ্ব এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির-কে সম্মাননা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে দৈনিক প্রভাতী বাংলাদেশ, সোনাতলা উপজেলা প্রতিনিধি-এর পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন আয়োজক ও উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তৈয়ব মোঃ রকিব আহ্বায়ক, সম্বর্ধনা বাস্তবায়ন কমিটি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।সম্মাননা প্রদানকালে বক্তারা বলেন, আলহাজ্ব এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির দীর্ঘদিন ধরে বগুড়া জেলার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্ব, মানবিকতা ও উন্নয়নমুখী চিন্তাধারার জন্য তিনি জেলার মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির সম্মাননা প্রদানের জন্য দৈনিক প্রভাতী বাংলাদেশ ও সোনাতলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন,মানুষের ভালোবাসা ও সম্মানই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে বগুড়া জেলার উন্নয়নে কাজ করে যেতে চাই।তিনি আরও বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সমাজের কল্যাণে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সফলতা কামনা করা হয়।গণসংবর্ধনা অনুষ্ঠানটি সোনাতলায় এক স্মরণীয় আয়োজন হিসেবে উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট