আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রোববার (২৯ মার্চ) দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।নিখোঁজ শিক্ষার্থীর নাম মো:আরাফাত(১৭)সে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,আরাফাত তার আরও তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে।গোসলের একপর্যায়ে হঠাৎ স্রোতের তোড়ে তারা চারজনই বিপাকে পড়ে।তবে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে ব্যর্থ হন।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল।বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে কাজ করছে।নদীর স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি এদিকে,ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয় উৎসুক জনতা ও স্বজনরা।আরাফাতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।উদ্ধার অভিযান সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬