1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পলাশে উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো বাসন্তী পূজা। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আগামী উপজেলা নির্বাচনের জনাব শুকুর আলী সাহেবকে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেখতে চান দোয়ারা বাজার উপজেলা বাসী। তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন ধামরাইয়ে কফিল পাগলের ৮ম উরস শরিফ সম্পন্ন বাউল সংগীতে মাতোয়ারা ভক্তকূল পলাশে উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো বাসন্তী পূজা। স্কুল ফিডিং শুভ উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত নাদেরাবাদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত পলাশে বিলের গভীর পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃ/ত্যু শ্যামনগরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ ব্যবসায়ীর জরিমানা ও খোলা বাজারে বিক্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি; সত্যতা নিশ্চিত করল ফ্যাক্টচেক অনুসন্ধান সরকারি দল গণরায় মানছে না সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে নাহিদ ইসলাম

ভিডিও সংবাদ 👇👇

পলাশে উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো বাসন্তী পূজা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পলাশে উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো বাসন্তী পূজা।

মাো মামুন মোড়ল,
জেলা প্রতিনিধি : (নরসিংদী)

প্রতিবছরের মতো এবারো পলাশে যথাযথ ধর্মিয় ভাবগাম্ভীর্যতা ও উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা।দুর্গা দেবীর আরেক নাম বাসন্তী দেবী। যা সনাতনীরা বসন্ত কালে চৈত্র মাসে করে থাকে। দুর্গা পূজার মতোই সার্বিক আয়োজন, উৎসাহ ও ধর্মাচারে বাসন্তী পূজা করা হয়।
গত ২৩ মার্চ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ ২৮মার্চ বাসন্তী পূজার দশমীর মাধ্যমে সমাপ্তি ঘটেছে। পলাশ পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানান, এবার পলাশে চারটি বাসন্তী পূজা হয়েছে এর মধ্যে ডাংগা,পারুলিয়াচক,
গুপিরাইপাড়া ও বড়িবাড়িতে।

পারুলিয়াচকের পূজা মণ্ডপে সভাপতিত্ব করেন রাখাল দেবনাথ। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশ থানা (বি এন পি) সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসীমউদ্দিন মৃধা। ওনি বলেন, আপনারা আমাদের প্রানের নেতা ড. আব্দুল মঈন খান কে ভোট দিয়েছেন একদিন, সুফল পাবেন পাঁচ বছর, ইতিমধ্যে সুফল পেতে শুরু করেছে জনগণ। আমরা ধর্ম বর্ন নির্বিশেষে এক হয়ে বাঁচব। আমাদের পরিচয় শুধু আমরা বাঙালী।
এসময় আরো উপস্থিত ছিলেন, পলাশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ খান, জিনারদি ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম,জিনরদি ইউনিয়ন (বিএন পি)সাবেক সাংগঠনিক সম্পাদক রোমান ভূইয়া, বিশিষ্ট যুবনেতা রুবেল ফকির, পলাশ থানা যুবদল আলামিন মিয়া, জিনারদী ইউনিয়ন যুবদল কাওসার মিয়া, জিনারদী ইউনিয়ন ছাত্রদল মেহেদী খান, এবং অসংখ্য ভক্ত বৃন্দ দর্শনার্থীরা।

প্রতিদিনই পূজাতে ছিলো সনাতন ধর্মের পূজারী ও দর্শানার্থীদের ঢল। নিরাপত্তা ব্যবস্থাও ছিলো ভালো। পরিবেশ ছিল শান্ত শৃঙ্খলাপূর্ণ ও আনন্দময়। সঞ্চালনা করেন রোমান ভূইয়া।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট