ফুলবাড়ীয়ায় ছেলে ও নাতির হাতে বৃদ্ধ নিহত
মোঃ মাহাবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিজের সন্তান ও নাতির হাতে এক বৃদ্ধ নি'হত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২৯ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া বাটিপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। প্রতিবেশী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে হোসেন আলীর (৯০) সাথে তার ছেলে রফিকুল ইসলামের (৩৫) বাকবিতন্ডা হওয়ার এক পর্যায়ে বৃদ্ধকে ছেলে এবং নাতিরা একত্রে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এতে র'ক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে হোসেন আলী। পরে তাকে পাশের পুকুরের পানিতে ফেলে দেয় সন্তান ও নাতি। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবেই শেষ পর্যন্ত প্রাণ হারান এই বৃদ্ধ হোসেন আলী। পরে দুপুরে পুলিশ নি'হতের লা'শ উদ্ধার করেছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬