বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোটর শ্রমিক ইউনিটের বগুড়া অঞ্চল সেক্রেটারি হিসেবে মনোনীত হওয়ায় মোঃ এজাজ আহমেদ আসলামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টর বগুড়া জেলা শাখা।
বগুড়া শহরের চারমাথা এলাকায় পরিবহন সেক্টর কার্যালয়ে রাত ৯টায় এ উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এজাজ আহমেদ আসলাম দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে বগুড়ার মোটর শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জনাব ইদ্রিস আলী, ধর্মীয় সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টর বগুড়া জেলা শাখার সহ-সভাপতি নুর আলম, প্রচার সম্পাদক মোঃ ঠান্ডু এবং সিএনজি ইউনিট বগুড়া শহর শাখার সভাপতি মিজানুর রহমান মিজান।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন সেক্টর চারমাথা দক্ষিণের সভাপতি সাইফুর রহমান শাওন, চারমাথা পশ্চিমের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, চারমাথা উত্তরের সভাপতি ইমরান হোসেন আশিক এবং শাকপালা বন্দর কমিটির সভাপতি ফেরদৌস ইসলাম, বাংলাদেশ শ্রমিক কোরআন ফেডারেশন ১৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি রায়হানুল হাসান মারুফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষাংশে নবনিযুক্ত সেক্রেটারি এজাজ আহমেদ আসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে তিনি নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬