1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নবম–দশম গ্রেডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিরোধী দলের রণকৌশল নির্ধারণ ডা. শফিকুরের সভাপতিত্বে বৈঠক মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরব আমিরাত-বাহরাইনসহ তিন দেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ফুলবাড়ীয়ায় ছেলে ও নাতির হাতে বৃদ্ধ নি/হ/ত ইরান-ইসরাইল যুদ্ধ লোহিত সাগরে হুথি আতঙ্কে সতর্ক অবস্থানে ইইউ নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

ভিডিও সংবাদ 👇👇

সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

১৩ হাজার শিক্ষার্থীর হাতে পুষ্টিকর টিফিন পৌঁছে দিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফেনীর সোনাগাজী উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত টিফিন বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রতিদিন তাদের জন্য সিদ্ধ ডিম ও বান রুটি সরবরাহ করা হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের অপুষ্টি দূর করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে এবং দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।এই উদ্যোগে অভিভাবক ও শিক্ষকরাও সন্তোষ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এমন কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেছেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট