মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যাদবপুর গ্রামে আধ্যাত্মিক সাধক কফিল পাগলের ৮ম বার্ষিক উরস শরিফ অত্যন্ত উৎসবমুখর ও মনোরম পরিবেশে সম্পন্ন হয়েছে। কফিল পাগলের নিজ বাড়িতে আয়োজিত এই ঐতিহাসিক উরসে বাউল সংগীতের সুরের মূর্ছনায় মুগ্ধ হন অত্র এলাকার ধর্মপ্রাণ ও সংগীতপিপাসু জনসাধারণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জনসাধারণের সমর্থিত নেতা মোঃ হাবিবুর রহমান বাদশা। উরস শরিফের উদ্বোধন করেন ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ ইয়াসিন হোসেন।
যাদবপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সদস্য মোঃ শফিকুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন, ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক মোঃ আলী হোসেন এবং ৪ নং যাদবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহাম্মেদ (রাজু)। অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন মোঃ রেজাউল করিম মাইজভান্ডারি।
উরস শরিফের মূল আকর্ষণ ছিল জমজমাট বাউল সংগীতের লড়াই। দেশের প্রখ্যাত বাউল শিল্পী আঁখি সরকার এবং মোঃ মোজাম্মেল সরকার তাদের সুমধুর কণ্ঠে বাউল ও আধ্যাত্মিক গান পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত দর্শকরা পিনপতন নীরবতায় এই পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটি এবং অতিথিবৃন্দ দৈনিক প্রভাতী বাংলাদেশ ইউটিউব ও নিউজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬