1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পলাশে বিলের গভীর পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃ/ত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পলাশে উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো বাসন্তী পূজা। স্কুল ফিডিং শুভ উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত নাদেরাবাদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত পলাশে বিলের গভীর পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃ/ত্যু শ্যামনগরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ ব্যবসায়ীর জরিমানা ও খোলা বাজারে বিক্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি; সত্যতা নিশ্চিত করল ফ্যাক্টচেক অনুসন্ধান সরকারি দল গণরায় মানছে না সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারেক রহমান নেতাকর্মীদের উপচে পড়া ভিড় মগবাজারে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীরের সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের বৈঠক জাতীয় ঐক্যের ডাক ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন জনস্বার্থে নতুন পদায়ন

ভিডিও সংবাদ 👇👇

পলাশে বিলের গভীর পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃ/ত্যু

মোঃ মামুন মোড়ল জেলা প্রতিনিধি: (নরসিংদী)
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ মামুন মোড়ল জেলা প্রতিনিধি: (নরসিংদী)

নরসিংদীর পলাশ উপজেলায় বিলের পানিতে ডুবে ইয়াছির ইবনে সিহাব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার গাজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত ইয়াছির ইবনে সিহাব গজারিয়া গ্রামের ইউসূফ মোল্লার ছেলে। তিনি নরসিংদী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সিহাব তার এলাকার কয়েকজন ছোট ভাইকে নিয়ে বিলের পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্যরা তীরে উঠে বিষয়টি স্থানীয়দের জানালে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে সিহাবের মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট