
সারাদেশে হামে ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ।
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
সারাদেশে হামের প্রাদুর্ভাবে ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ ২৯ শে মার্চ (রোজ রবিবার) এ সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান করেন
প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে গৃহীত প্রধান পদক্ষেপগুলো নিচে তুলে ধরা হলোঃ
১।তদন্তের নির্দেশ
উদ্ভূত পরিস্থিতি তদন্তে প্রধানমন্ত্রী দুইজন মন্ত্রীকে সরাসরি মাঠপর্যায়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
২।দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা
এই মৃত্যুর ঘটনায় যাদের অবহেলা রয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
৩।জরুরি বরাদ্দ
হাম ও অন্যান্য রোগ মোকাবিলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা কেনার জন্য সরকার জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
চিকিৎসা সরঞ্জাম সরবরাহ: রাজশাহীসহ আক্রান্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে ভেন্টিলেটর পাঠানো হচ্ছে। সরকারি প্রক্রিয়ায় বিলম্ব এড়াতে স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহায়তায় ভেন্টিলেটর ও চিকিৎসার সরঞ্জামের ব্যবস্থা করেছেন।
বিশেষায়িত ইউনিট: ডিএনসিসি হাসপাতালসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের চিকিৎসার জন্য আলাদা কর্নার বা ইউনিট চালু করা হয়েছে।
সচেতনতা ও টিকাদানঃ
সারাদেশে ঝিমিয়ে পড়া টিকাদান কর্মসূচি পুনরায় সচল করতে এবং ঘরে ঘরে গিয়ে টিকাদান নিশ্চিত করতে প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক শিশুর মৃত্যু হওয়ার পর এই পদক্ষেপগুলো নেওয়া হয়।