1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর ৩৯ নং ওয়ার্ডের জাগিরারটেক এলাকায় জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে নষ্ট হয়ে যাওয়া সড়কবাতির বৈদ্যুতিক সুইচ মেরামত করে দিয়েছে সামাজিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’।বেশকিছু দিন ধরে জাগিরারটেক গ্রামের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়কবাতির ইলেকট্রিক সুইচ নষ্ট থাকায় রাতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে। বিষয়টি নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সদস্য সামসুদ্দিন জুয়েলের মাধ্যমে নজরে আসে, নজরে আসার পর ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’র সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে সংস্থার নিজস্ব অর্থায়নে অভিজ্ঞ মেকানিক আরিফ এর মাধ্যমে ওই পাঁচটি পয়েন্টের সুইচ মেরামত করে বাতিগুলো পুনরায় সচল করা হয়।এ বিষয়ে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “আমরা সবসময় সমাজের ছোটখাটো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। অন্ধকার রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা ও চলাচলের সুবিধার কথা চিন্তা করেই এই ক্ষুদ্র উদ্যোগটি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জাগিরারটেক এর বাসিন্দা রাকিব বলেছেন সংস্থার এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই,এই কাজে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বাতিগুলো সচল হওয়ায় এখন নির্বিঘ্নে রাতে যাতায়াত করা সম্ভব হবে।সংগঠনের কেন্দ্রীয় কমিটি জানিয়েছেন আসছে এপ্রিল মাসের ৩ তারিখে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ শাহিনের সংবর্ধনা অনুষ্ঠানে একটি অসহায় ও দারিদ্র পরিবারকে আর্থিক সহায়তা করা হবে, চমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে নবীন-পূর্বের জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, অনুষ্ঠান জুড়ে থাকছে রাজু আহমেদ শাহেন কে সংবর্ধনা, আমন্ত্রিত অতিথি শিল্পীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিশেষ আকর্ষণীয় আরো কিছু বিষয় রয়েছে যা অনুষ্ঠানে উপস্থিত দর্শকবৃন্দরা উপভোগ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট