1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু।

ভিডিও সংবাদ 👇👇

পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আবু বকর সিদ্দিক :-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণে জোরদার অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।
রোববার (২৯ মার্চ ২০২৬) বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত চলে এ অভিযান।অভিযান পরিচালনা করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
পদ্মার লৌহজং অংশে অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় একটি অবৈধ বেড় জাল আটক করা হয়।পরে জালটি ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।জব্দকৃত জাল থেকে আনুমানিক ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত জাটকা স্থানীয় নাগেরহাট মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধ মাছ ধরার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।তারা জানান,জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদউল্লাহ।এছাড়াও উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক নাসির উদ্দীন।স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।মৎস্য বিভাগ জানায়,সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী অভিযান জোরদার করা হয়েছে।ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষজ্ঞদের মতে,জাটকা সংরক্ষণ ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়াতে সহায়ক হবে।অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।নদীতে জাটকা নিধন বন্ধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।স্থানীয়দের মধ্যে এ অভিযানে সন্তোষ প্রকাশ পেয়েছে।তারা নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানান।মৎস্য খাতের উন্নয়নে সরকারের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পদ্মা নদীতে জাটকা সংরক্ষণে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
দেশব্যাপী জাটকা রক্ষায় চলমান অভিযান অব্যাহত রয়েছে।সরকারের বিভিন্ন পদক্ষেপে ইতোমধ্যে ইলিশ উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়েছে।এ ধরনের অভিযান ভবিষ্যতে দেশের মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট