1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে পেট্রোল উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপি নেতা আবু জাহান।
আবু জাহান দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। একটি কুচক্রী মহল তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আসছে। তার বড় ছেলে এরশাদুল হক ছোট পরিসরে তেলের ব্যবসা করেন এবং বাড়িতে থাকা তিনটি মোটরসাইকেলের জন্য প্রায় ২০ লিটার তেল সংরক্ষণ করে রেখেছিলেন।
তিনি আরও জানান, গত ২৭ মার্চ বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাফিউর রহমান তার বাড়িতে অভিযান চালান। এ সময় এরশাদুল হক বাড়িতে না থাকলেও সংরক্ষিত তেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তার ছোট ছেলে হারুন অর রশিদ পরিশোধ করেন।
আবু জাহান দাবি করেন, তার বড় ছেলে আলাদা বসবাস করেন এবং তার সঙ্গে পারিবারিকভাবে সম্পৃক্ত নন। এরপরও কিছু পত্রিকায় ‘বিএনপি নেতার গোয়ালঘরে ড্রাম ভর্তি মিলল পেট্রোল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক বলেন, উক্ত সংবাদের তথ্য সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আবু জাহান কোনোভাবেই তেলের ব্যবসার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাফিউর রহমান বলেন, বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার অপরাধে পেট্রোলিয়াম আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট