লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জনপদ।
সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন, র্যালি ও প্রতিবাদ সভায় অংশ নেয় নানা শ্রেণি-পেশার মানুষ।সোমবার বিকেলে উপজেলার কবুতরখোলা বাজার থেকে শুরু হয় বিক্ষোভ র্যালি।র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।র্যালি শেষে শিমুলতলা বাজারে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম মিঠু।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা তাতী দলের সহ-সম্পাদক সম্রাট মাহমুদ।
সভায় বক্তব্য দেন মো:জাহাঙ্গীর,মো:সাইদী ও আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হাওলাদার,মোকাজ্জল গাছিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন,মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথগামী করছে।তারা অভিযোগ করেন,সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।ব্যবসায়ীরা প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হচ্ছেন বলেও অভিযোগ তোলেন তারা।
বক্তারা এসব অপরাধ দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।প্রশাসনের প্রতি কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয় সভা থেকে।একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি তোলা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।
স্থানীয়দের মতে,এ উদ্যোগে এলাকায় সচেতনতা বৃদ্ধি পাবে।পুরো কর্মসূচিকে ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে নতুন প্রত্যাশা ও জাগরণ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬