1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুরের কালিয়াকৈরে গাউসুল আযম বৈরাবরীর ওরস সম্পন্ন। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গাউসুল আযম বৈরাবরীর ওরস সম্পন্ন। আজ দুপুর ১ টার পরে ঢাকা ও ঢাকার আশেপাশে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ডিবির গোয়েন্দা জালে আলোচিত ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আফজল নাছের।

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুরের কালিয়াকৈরে গাউসুল আযম বৈরাবরীর ওরস সম্পন্ন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে গাউসুল আযম বৈরাবরীর ওরস সম্পন্ন।

কাজী আহসানুল হাবীব জেলা প্রতিনিধি গাজীপুর

১৫ চৈত্র ২৯ মার্চ রবিবার, গাউসুল আযম বৈরাবরী দরবারের বাৎসরিক ওরস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চৈত্র মাসের বৈড়ী আবহাওয়া উপেক্ষা করে, দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে,বিপুল সংখ্যক ভক্ত বৃন্দ দরবারের অনুষ্ঠানে আসতে থাকে।
ওরস অনুষ্ঠানের মুল কার্যক্রম শুরু হয়,বাদ মাগরিব। মিলাদ, ক্বিয়াম ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে গদিনশীন পীর আউলাদে রাসুল গন, দুহাত তোলে পরলোকগত সকল মুমিন মুসলমানদের আত্বার মাগফিরাত চেয়ে মোনাজাত করেন।
কালিয়াকৈর উপজেলার ঘাটাখালী নদীর তীরবর্তী স্থানে অবস্থিত দরবারটির ওরস, মুলত হযরত শাহজালাল (রহ:) এর কাফেলার সৈয়দ বংশের বংশ পরম্পরায়,কালিয়াকৈরের (বরিয়াবহ) রসুলপুর গ্রামে উক্ত দিনে অনুষ্ঠিত হয়ে আসছে।
চিশতীয়া তরিকার অনুসারী পীর সাহেব গন,আশেকান জাকেরানদের নিয়ে প্রথম অর্ধরাত দরুদ শরিফ এবং জিকির এর মাধ্যমে অতিবাহিত করেন।
মধ্যরাত এর আগেই চিশতীয়া তরিকার রীতি অনুযায়ী সামা মজলিস ও বাউলগান চলে, ফজরের আজানের আগ পর্যন্ত। সকালে গরুর মাংস ভাত তবারক খাওয়ানোর মাধ্যমে বিদায় কার্যক্রম চলতে থাকে।
দেশের প্রখ্যাত বাউল শিল্পী গন পালাগান পরিবেশন করেন।
হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মেলা প্রাংগন।
বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা খেলনা,তৈজসপত্র, অলংকার সামগ্রী কেনার পাশাপাশি বিন্নী ধানের খৈ,মিষ্টান্ন দ্রব্যাদি কিনে থাকেন, জামাই খাওয়ানোর জন্য।
শিশুদেরও জন্য মেলায় ব্যবস্থা ছিল মিনি শিশুপার্ক এর।
প্রতিবছর ১৫এবং ১৬ চৈত্র এই দুইদিন মেলার সৌন্দর্য বৃদ্ধি করে থাকেন,বিভিন্ন দোকানী ব্যবসায়ী গন।

উল্লেখ্য এখানে ফার্নিচারের সামগ্রী সহ ঘড় গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, অন্তত ৩/৪দিন ব্যাপী।

গাজীপুর জেলা প্রসাশনের অনুমতি ক্রমে,কালিয়াকৈর উপজেলা প্রসাশন, উক্ত অনুষ্ঠানের আইন শৃঙ্খলা সুরক্ষিত রাখেন।
এছাড়াও আসন্ন পৌরসভা নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগন এই অনুষ্ঠানে এসে জনসংযোগ ও দোয়া প্রার্থনা করেন।
গাজীপুর ১ আসনের নবনির্বাচিত এম পি মেয়র মজিবুর রহমান, উক্ত ওরস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে, উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট