1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন

ভিডিও সংবাদ 👇👇

পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ

মোঃ আরিফুল ইসলাম (মিল্টন) জেলা প্রতিনিধি, পিরোজপুর।

জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি, নির্ধারিত মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে পিরোজপুর জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এ উদ্যোগের আওতায় পিরোজপুর সদর, নাজিরপুর ও মঠবাড়ীয়া উপজেলার গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োজিত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসারদের মধ্যে রয়েছেন মোবারক হোসেন, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ, পিরোজপুর; দায়িত্বপ্রাপ্ত: মেসার্স বলেশ্বর ফিলিং স্টেশন, পিরোজপুর সদর, দেবাশীষ রায়, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পিরোজপুর, দায়িত্বপ্রাপ্ত: মেসার্স পিরোজপুর ফিলিং স্টেশন, বিপুল কুমার মল্লিক, উপ-সহকারী কৃষি অফিসার, নাজিরপুর,দায়িত্বপ্রাপ্ত: মেসার্স মোহনা ফিলিং স্টেশন, দীঘিরজান, জনাব শ্যামলাল হালদার, উপ-সহকারী কৃষি অফিসার, নাজিরপুর,দায়িত্বপ্রাপ্ত: মেসার্স রাবেয়া ফিলিং স্টেশন, জয়পুর, নাজিরপুর, পারভেজ আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মঠবাড়ীয়া, দায়িত্বপ্রাপ্ত: মেসার্স হাওলাদার ফিলিং স্টেশন, তুষখালী রোড।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোতে
জ্বালানি সংক্রান্ত যেকোনো অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, ২৯ মার্চ ২০২৬ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট