1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আ/সা/মি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রে/ফ/তা/র হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত অভিযোগে বিদ্ধ দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সভাপতি স্বপনকে অব্যাহতি

ভিডিও সংবাদ 👇👇

অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। মাত্র ৪৩ বছর বয়সে তার এই অকাল প্রস্থান মেনে নিতে পারছে না দুই বাংলার চলচ্চিত্র অঙ্গন। তবে শোকের এই আবহ কাটতে না কাটতেই তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সোমবার (৩০ মার্চ) অভিনেতার বিজয়গড়ের বাড়ির সামনে তৈরি হয় এক উত্তেজনাকর পরিস্থিতি। যেভাবে ঘটল এই ট্র্যাজেডি গত রবিবার (২৯ মার্চ) ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্রের পানিতে নামলে হঠাৎ ঢেউয়ের টানে তলিয়ে যান তিনি। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর তার নিথর দেহ উদ্ধার করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তৃণমূল নেতা অরূপ বিশ্বাসসহ বিনোদন জগতের তারকারা তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান। শোকের বাড়িতে রাজনৈতিক বিতর্ক রাহুলের বাড়িতে সোমবার সোহিনী সরকার, বিক্রম চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীদের মতো তারকারা যখন উপস্থিত, ঠিক তখনই বিতর্ক দানা বাঁধে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে ঘিরে। অভিযোগ উঠেছে, পাপিয়া অধিকারী রাহুলের বাড়িতে পৌঁছালে তার সঙ্গে থাকা কিছু কর্মী-সমর্থক স্লোগান দিতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তাদের দাবি, শোকের জায়গায় এমন রাজনৈতিক কর্মকাণ্ড অনভিপ্রেত। এই নিয়ে স্থানীয়দের সাথে বিজেপি কর্মীদের তুমুল বাগবিতণ্ডা ও উত্তেজনা ছড়ায়। ময়নাতদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট তমলুক হাসপাতাল সূত্রে রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, রাহুলের ফুসফুসে বালি ঢুকে গিয়েছিল এবং সেটি ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, তিনি প্রায় এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে নিমজ্জিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে এই ঘটনার পেছনে কোনো অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট