
চাঁদমুহায় সড়ক দুর্ঘটনায় ২য় শ্রেণির ছাত্রী নিহত
আল মামুন তালুকদার
বিশেষ প্রতিনিধি বগুড়া
আজ দুপুর আনুমানিক ১২টার দিকে বগুড়ার চাঁদমুহা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিমি খাতুন (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রিমি খাতুন চাঁদমুহা বাজার পার হয়ে সুইজ গেট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রিমি সরলপুর পাইকড়তলা গ্রামের রানা মিয়ার মেয়ে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা গাড়িটি আটক করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।