আল-মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১লা এপ্রিল ২০২৬ তারিখ সকাল ০৭টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শফিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানকালে কাহালু থানার অন্তর্গত কাইট গ্রামে জনৈক মোঃ শফিকুল ইসলাম মেম্বার-এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ রফিকুল ইসলাম রফিক মোল্লা (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি কাহালু উপজেলা কাইট মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল খালেক মোল্লা-র ছেলে।এ সময় তার কাছ থেকে ৫০ পিস মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।কাহালু থানা পুলিশ আরও জানায়,গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তীতে আজ সকালেই তাকে বিজ্ঞ আদালত, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশ আরও কঠোর অবস্থানে রয়েছে।স্থানীয় সচেতন মহল নবাগত ওসির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন,যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬