নিজস্ব প্রতিবেদক
দেশের চার জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। তাদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকরা হলেন— পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর সুলতানা আক্তার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে পৃথক আদেশে এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬