1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে এখনো হাম রোগের কোনো রোগী শনাক্ত হয়নি: আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান স্বাস্থ্য বিভাগের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদমুহায় সড়ক দু/র্ঘট/না/য় ২য় শ্রেণির ছাত্রী নি/হ/ত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ককটেল তৈরির বিপুল উপকরণ উদ্ধার রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ম/দ এবং ঔষধ আ/ট/ক করা প্রসঙ্গে রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ এবং ঔষধ আটক করা অবহেলিত নির্মাতারা,নন-এমপিও শিক্ষকদের নীরব কান্না ফেনীতে এখনো হাম রোগের কোনো রোগী শনাক্ত হয়নি: আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান স্বাস্থ্য বিভাগের কাহালুতে মাদকবিরোধী অভিযানে টেপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় ডিবি অভিযানে গ্রেফতার ৩, জব্দ নকল স্ট্যাম্প ও সিগারেট বাউফলে জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত ১আহত দুই

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে এখনো হাম রোগের কোনো রোগী শনাক্ত হয়নি: আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান স্বাস্থ্য বিভাগের

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

সারাদেশে হাম নিয়ে উদ্বেগ বাড়লেও ফেনীতে পরিস্থিতি স্বাভাবিক; নজরদারি জোরদার, গুজবে কান না দেওয়ার অনুরোধ সাম্প্রতিক সময়ে সারাদেশে হাম রোগের প্রাদূর্ভাব নিয়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হলেও ফেনী জেলায় এখন পর্যন্ত কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।এতে স্থানীয় বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, হাম রোগ শনাক্তকরণের জন্য বছরজুড়েই একটি নিয়মিত সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এর আওতায় সন্দেহজনক লক্ষণযুক্ত রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেনীতেও নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এই বাড়তি নমুনা সংগ্রহ কোনো উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত নয়,বরং এটি প্রতিরোধমূলক ও আগাম প্রস্তুতির অংশ। তারা আরও বলেন,আমরা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি রাখছি। ফেনীতে এখন পর্যন্ত হাম রোগের কোনো নিশ্চিত রোগী পাওয়া যায়নি।এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার কারণে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই নির্ভরযোগ্য তথ্যের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল পেজ নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি সংক্রামক রোগ হলেও টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ সকল নাগরিককে শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, কোনো ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।প্রচারে: জেলা স্বাস্থ্য বিভাগ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট