জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক খুচরা বিক্রেতা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—নিশিন্দারা মন্ডলপাড়ার বাসিন্দা মোঃ ফেরদৌস আকন্দের ছেলে মোঃ রাব্বী আকন্দ (৩০) এবং তার স্ত্রী মোছাঃ সুইটি আক্তার (২৬)।পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬