রুবেল হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে তরমুজের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উজ্জল কর্মকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উজ্জল কর্মকারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত উজ্জল কর্মকার উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম অজিত কর্মকার।স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রদ্বীপ চরের তরমুজের জমির টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে প্রথমে তরমুজ চাষী ফিরোজ গাজীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে তার নেতৃত্বে প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালানো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উজ্জল কর্মকার গুরুতর আহত হন।আহতরা হলেন দাসপাড়া এলাকার শামিম হাওলাদার (৩৫) ও মিজান গাজী (৪০)। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চন্দ্রদ্বীপ এলাকার জালাল গাজী ও ফিরোজ গাজীকে গ্রেফতার করেছে।এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক জানান, “ঘটনার পরপরই পুলিশ সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬