নার্গিস আক্তার জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় আশিক বর্মন (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে পৌর শহরের একটি বসতবাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশিক বর্মন ওই এলাকারই স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে নিজ ঘরের ভেতর আশিকের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্যজনক ঘটনা, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬