সাহের আলী রৌমারী উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়" এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নিম্নবর্ণিত মালামাল আটক করা হয়:১। অদ্য ০১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ১২:০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ ইজলামারী বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬৬/এমপি হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বন্ধুরচর নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় মদ-২৪ বোতল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা। জব্দকৃত ভারতীয় মদ রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।২। অদ্য ০১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ০১:০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ বড়াইবাড়ী বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলিয়ারচর নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় মদ-৪০ বোতল এবং রিবোফ্লভিন ট্যাবলেট-১০০০ পিস আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার) টাকা। জব্দকৃত ভারতীয় মদ এবং ঔষধ রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬