
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক,
নার্গিস আক্তার
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার
নবীনগর পৌর এলাকায় আশিক বর্মন (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে পৌর শহরের একটি বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশিক বর্মন ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘরের ভেতর আশিকের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।