1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে লাল গালিচা সংবর্ধনা পেলেন জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান গ্যাস সংকট কাটিয়ে ২৭ দিন পর উৎপাদনে ঘোড়াশাল-পলাশ সারকারখানা বিশ্ব অটিজম সচেতনতা দিবস মাদারীপুরের ডাসারে বিয়ের স্বীকৃতি ও স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়িতে অনশনে যুবক। যশোরের শার্শা উপজেলায় উলাশি ইউনিয়নের “উলাশি জিয়ার খাল” পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক  মোহাম্মদ  আশেক হাসান । কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আ/সা/মি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রে/ফ/তা/র হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা।

ভিডিও সংবাদ 👇👇

মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
রিপোর্টার: আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর এলাকায় মরহুম শফিকুল ইসলাম মজনু চেয়ারম্যানের আমবাগানে ২৮তম বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি ১, ২ ও ৩ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
মাহফিলে প্রতিদিনই দেশবরেণ্য আলেম ওলামারা গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক তাফসীর উপস্থাপন করেন। প্রথম দিনের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী (বগুড়া)। এছাড়া প্রথম দিনে বক্তা হিসেবে মাওলানা এনামুল হক সূরা জিলজিলার উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এবং কিয়ামত, আমল ও হিসাব-নিকাশের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন।
দ্বিতীয় দিনের প্রধান আলোচক ছিলেন মাওলানা জামাল উদ্দিন (ঢাকা) এবং আলোচ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন (ঢাকা)। তারা দ্বিতীয় ও তৃতীয় দিনেও মাহফিলে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
মাহফিলের প্রথম দিনের সভাপতিত্ব করেন প্রসাদপুর কামিল মাদ্রাসার প্রভাষক জনাব মাওলানা আব্দুল আলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশেম মোঃ মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম মোঃ মাসুম বলেন, সমাজকে সঠিক পথে পরিচালিত করতে কোরআনের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কোরআনের আলোকে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, “সংসদে কোরআনের আইন দিয়েই সংবিধান তৈরি করা উচিত এবং সে অনুযায়ী যথাযথভাবে তা বাস্তবায়ন করতে হবে।”
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল আলিম বলেন, কোরআন হলো মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। এর শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারলেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। তিনি সকলকে কোরআন অধ্যয়ন ও তা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানান।
তিন দিনব্যাপী এই মাহফিলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট