1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি তেল জব্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর রাজপাড়ায় র‍্যাবের অভিযানে ৭৩ পিস ই/য়া/বা/সহ মা/দ/ক কারবারি গ্রে/ফ/তা/র পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মানবিক স্বাস্থ্যসেবার উজ্জ্বল দৃষ্টান্ত শিকার গুণগত মনোন্নশনের লক্ষে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের সমম্নয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের ঈদগাঁওতে ১৫ লিটার চোলাই ম/দ/সহ এক মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তার বাংলাদেশ প্রেসক্লাব নিয়ামতপুর শাখার পক্ষ থেকে নবাগত ওসি মোহাম্মদ মাহবুব রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ধলাপাড়া ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র শিবচর উপজেলা সাংবাদিকদের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও নৌবিহার। লৌহজংয়ে ভূমি অধিকার নিয়ে উত্তপ্ত আলোচনা সভা বিআইডব্লিউটিএর বি/রু/দ্ধে অ/ভি/যো/গ ঢাকার ধামরাই উপজেলায় আমরা দুই জননেতাকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও লাল গোলাপের শুভেচছা জানাচ্ছি।

ভিডিও সংবাদ 👇👇

যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি তেল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি, যশোর

যশোরের শার্শা উপজেলা পল্লীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোলায়মান হোসেন নামে এক মুদি ব্যবসায়ির প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণে জ¦ালানি তেল জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমাণা করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নাভারণের উত্তর বুরুজবাগান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই সোলায়মান হোসেন তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে দাহ্য পদার্থ মজুদ করে রেখেছিল। যা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারায় অপরাধযুক্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জ¦ালানি তেল নাভারণ এলাকার নেহা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট