কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রেফতার
বাবলু হাসান, কেশবপুর উপজেলা প্রতিনিধি যশোর
যশোরের কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত এক আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কঠোর অভিযান চালিয়ে হিজলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক আসামিকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কেশবপুর এলাকায় একটি মামলার সাজাপ্রাপ্ত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আটক করে থানায় নেওয়ার সময় একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা প্রদান করে। এ সময় তারা সংঘবদ্ধভাবে পুলিশের কাছ থেকে ওই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।এ ঘটনায় কেশবপুর থানা পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হিজলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সরকারি কাজে বাধা, মব সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।কেশবপুর থানা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান,আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যারা মব সৃষ্টি করে পুলিশের দায়িত্ব পালনে বাধা দিয়েছে এবং আসামি ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।এদিকে, জাহাঙ্গীর আলম গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি স্বস্তি ফিরে আসে। সচেতন মহল বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন দৃঢ় অবস্থান অত্যন্ত জরুরি।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬