1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজারে লাল গালিচা সংবর্ধনা পেলেন জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি দোয়ারাবাজারে লাল গালিচা সংবর্ধনা পেলেন জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান গ্যাস সংকট কাটিয়ে ২৭ দিন পর উৎপাদনে ঘোড়াশাল-পলাশ সারকারখানা বিশ্ব অটিজম সচেতনতা দিবস মাদারীপুরের ডাসারে বিয়ের স্বীকৃতি ও স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়িতে অনশনে যুবক। যশোরের শার্শা উপজেলায় উলাশি ইউনিয়নের “উলাশি জিয়ার খাল” পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক  মোহাম্মদ  আশেক হাসান । কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আ/সা/মি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রে/ফ/তা/র হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা।

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজারে লাল গালিচা সংবর্ধনা পেলেন জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে লাল গালিচা সংবর্ধনা পেলেন জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান

সাইফুল আলম।

প্রতিনিধি:দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।

আজ সুনামগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে বর্ণাঢ্য আয়োজনে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।..

বৃহস্পতিবার (২ এপ্রিল) দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে পরিষদ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বক্তারা নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বক্তারা আরও বলেন, দোয়ারাবাজার উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি সাধনে জেলা পরিষদের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নবনিযুক্ত প্রশাসকের সুদক্ষ নেতৃত্ব এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মিজানুর রহমান চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি সুনামগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করাই হবে আমার মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট