জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
আসন্ন বগুড়া সদর ৬ (সংসদীয় আসন-৪১) শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল গণসংযোগ চালিয়েছেন।বুধবার (১ এপ্রিল)বিকাল ৪ঘটিকায় শহরের ১৭ নম্বর ওয়ার্ডের মাটিডালী বাজার ও বিমান মোড় এলাকায় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন।এ সময় তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কাজের প্রতিশ্রুতি দেন।গণসংযোগে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর, আলী মোটর শ্রমিক ইউনিট বগুড়া অঞ্চলের সেক্রেটারি এজাজ আহম্মেদ আসলাম, বগুড়া শহর জামাতের প্রচার ও মিডিয়া বিভাগের ইকবাল হোসেন,শহর যুব বিভাগের নির্বাহী সদস্য মোঃ মোকাম্মেল, ওয়ার্ড আমির আব্দুর রউফ পারভেজ, কর্মপরিষদের সদস্য কামাল হোসেন, আব্দুল মালেক, আব্দুর রহিম, আজাদুল ইসলাম (আজাদ), শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সদস্য রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৭ নম্বর ওয়ার্ড সভাপতি সাকি শাফি, সেক্রেটারি এরশাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি মানিক, সেক্রেটারি আরিফুল ইসলাম, সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বগুড়া সদর-০৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬