
ঘোড়াশালে দিনে-দুপুরে চুরি,স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট
মোঃমামুন মোড়ল,
জেলা প্রতিনিধি:-(নরসিংদী)
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বাড়ীর লোকজন অন্যত্র যাওয়ায় খালি বাড়িতে সুযোগ পেয়ে একই পরিবারের স্বর্ণালঙ্কারসহ নগদ ৫ লক্ষ টাকা লুটে নিয়েছে সংঘবদ্ধ একটি চোরচক্র।
শুক্রবার (৩ মার্চ) বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিন টেঙ্গরপাড়া গ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার আনোয়ার হোসেন লিটন জানান, আজ সকাল ৯ টার দিকে তিনি তার পরিবার নিয়ে গাজীপুরে ডাক্তার দেখাতে যান। এসময় বাড়ীতে আমার পরিবারের কেউ ছিলেন না। আমার ছোট ছেলে বিকেল ৫ টার দিকে বাড়ীতে গিয়ে দেখতে পান ঘরে তালা খোলা। পরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে স্টীলের আলমারি ও একটি ওয়ারড্রপ ভাঙ্গা ও জিনিসপত্রগুলো এলোমেলেভাবে পড়ে রয়েছে। সংঘবদ্ধ চোরচক্র আলমারিতে থাকা স্বর্ণের চেইন, আংটি, চুড়িসহ ৫ ভরি সমপরিমান স্বর্ণালঙ্কার ও ব্যবসার নগদ ৬ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
এলাকাবাসী বলছে, দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা সকলের মাঝে আতঙ্ক বাড়িয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট অনুরোধ জানান তারা।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:ইউসুফ মিয়া বলেন,চুরির ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটনের বাড়ীতে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের সনাক্ত ও গ্রেপ্তার করা হবে।