1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোর-বেনাপোল মহাসড়কে বিশেষ অভিযানে ৬কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ ভারতীয় নাগরিক আ/ট/ক করেছে (বিজিবি) - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাটুরিয়া বাজারে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের ঘটনা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। নাজিরপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলী আজগর এর ৫ ম মৃ/ত্যু বার্ষিকী আজ। শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে তিনজন আহতের ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা সামান্য বিরোধে ভয়াবহতা, পলাশে তরুণকে কুপিয়ে হত্যা শিক্ষকদের চরম দায়িত্বহীনতার মধ্য দিয়ে চলছে ভবানীপুর বেতবাড়ি মহিলা ফাজিল মাদ্রাসার পাঠদান কাহালুতে অভিযানে ২ মাসের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার মানবতার ফেরিওয়ালা ইমনের উদ্যোগে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহীতে টানা মৃদু তাপপ্রবাহ: ৩৭ ডিগ্রি ছাড়িয়ে তাপমাত্রা, ভোগান্তিতে জনজীবন

ভিডিও সংবাদ 👇👇

যশোর-বেনাপোল মহাসড়কে বিশেষ অভিযানে ৬কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ ভারতীয় নাগরিক আ/ট/ক করেছে (বিজিবি)

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যশোর-বেনাপোল মহাসড়কে বিশেষ অভিযানে ৬কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ ভারতীয় নাগরিক আটক করেছে (বিজিবি)

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, যশোর

যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডায়মন্ড বা হীরা এবং কয়েক দেশের মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল সেখানে অবস্থান নেয়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় সুজাউদ্দিনকে চ্যালেঞ্জ করা হয় এবং তল্লাশিতে বেরিয়ে আসে দামী এসব হীরা ও বিদেশি মুদ্রা। আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে।
বিকেলে যশোরের ঝুমঝুমপুরস্থ বিজিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়: * ডায়মন্ড: ১৫৫.৬৭ গ্রাম (যার বাজার মূল্য কোটি টাকা)। * ইউএস ডলার: ৫৫০ ডলার। * ভারতীয় রুপি: ৫,৮৮০ রুপি। * থাই বাথ: ২০০ বাথ। * দেশি টাকা ও অন্যান্য: ৫,৫৩০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি দামী ঘড়ি। উদ্ধারকৃত এসব মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। বিজিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিপুল পরিমাণ হীরা ঢাকা থেকে সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল। আটক সুজাউদ্দিন একজন আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে; কারণ ইতিপূর্বে তিনি বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও মালয়েশিয়ায় একাধিকবার যাতায়াত করেছেন।
আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত হীরা ও বিদেশি মুদ্রা নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট