ঘাটাইলে পুকুরে ডুবে ২ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, আহত ২
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পুকুরে পড়ে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলো- উপজেলার শরবাড়ি আতেকাপাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার এবং শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, চার শিশু একসঙ্গে মাদ্রাসার হুজুর এনা উল্লাহ সাহেব এর সাথে, নতুন মাদ্রাসা জন্য মাটিভরাট জায়গায় বেরা দিতে গিয়েছিলো কাজ শেষে পুকুরপাড়ে হাত পা ধুতে গেলে । একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে মৃত অবস্থায় এবং অপর দুইজনকে জীবিত উদ্ধার করেন।
উদ্ধার হওয়া শিশুদুইটিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া পরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং
ঘটনাস্থল পরিদর্শন করেন ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনাব জাহিদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) ঘাটাইল উপজেলা
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬