1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাজিরপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে ঘিরে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে সোনাতলা উপজেলা বিএনপির নির্বাচনী প্রচারণা সংকটে মুনাফার দৌড়, মানবতায় ব্যতিক্রম আলীকদমে অকটেন বণ্টনে বৈষম্যের অভিযোগ  বড়াইগ্রামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের অ/ভি/যো/গে সংবাদ সম্মেলন ঘোড়াশালে দিনে-দুপুরে চুরি,স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সাটুরিয়া বাজারে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের ঘটনা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। নাজিরপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলী আজগর এর ৫ ম মৃ/ত্যু বার্ষিকী আজ। শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে তিনজন আহতের ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা

ভিডিও সংবাদ 👇👇

নাজিরপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর

পিরোজপুর জেলার অন্তর্গত নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গিয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকরা এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায় দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মোঃ হাসান তালুকদার এবং দৈনিক প্রভাত পত্রিকার সাংবাদিক মো. বাবুল শেখ গত ২ এপ্রিল সন্ধ্যা  ৬ টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে তথ্য সংগ্রহ করতে যান, সেখানে গিয়ে জানতে পারেন জেলেদের মৎস্য কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে স্থানীয় একটি কুচক্র মহল।এ সময় স্থানীয় কয়েক জন ব্যক্তি ঘটনা স্থলে আসেন এবং তাদের কাজে বাধা প্রদান করেন। এক পর্যায়ে মোঃ শাহাবুদ্দিন (শাহা) নামে এক ব্যক্তিসহ মোঃ তাওহীদ শেখ (৪২), মোঃ শাহ আলম সিকদার (৩৫), মোঃ রেজাউল মোল্লা (৪৫) আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তাদের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
অভিযোগে আরও বলা হয় ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরকে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।স্থানীয় একাধিক সূত্র জানায় মৎস্য কার্ডের নামে অর্থ নেওয়ার অভিযোগ  এলাকায় আগে থেকেই আলোচনা ছিল। তবে অভিযুক্তদের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
নাজিরপুর থানার ওসি তদন্ত আ. হালিম তালুকদার জানান, এ ঘটনার লিখিত একটি অভিযোগ পাওয়া গিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট