1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে তিনজন আহতের ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সংকটে মুনাফার দৌড়, মানবতায় ব্যতিক্রম আলীকদমে অকটেন বণ্টনে বৈষম্যের অভিযোগ  বড়াইগ্রামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের অ/ভি/যো/গে সংবাদ সম্মেলন ঘোড়াশালে দিনে-দুপুরে চুরি,স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সাটুরিয়া বাজারে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের ঘটনা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। নাজিরপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলী আজগর এর ৫ ম মৃ/ত্যু বার্ষিকী আজ। শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে তিনজন আহতের ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা সামান্য বিরোধে ভয়াবহতা, পলাশে তরুণকে কুপিয়ে হত্যা

ভিডিও সংবাদ 👇👇

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে তিনজন আহতের ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

রিপন সরকার বাঞ্ছারামপুর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার দশদোনা ১নং ওয়ার্ডে সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তরা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে, যা নিয়ে এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৯ মার্চ) রাতে এলাকার একটি চায়ের দোকানে সিগারেট ধরানো নিয়ে কথাকাটাকাটির সূত্রপাত হয়। তর্ক-বিতর্ক একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এবং পরে তা দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষে পরিণত হয়।এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হন। আহতরা হলেন সাইফুল ইসলাম (২৩), সাইফুলের বাবা নজরুল ইসলাম, তার চাচা দেলোয়ার হোসেন। আহতদের প্রথমে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে সাইফুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় আটজনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন, একই গ্রামের মাইনুউদ্দিন মাষ্টার (৫৮), সুমন মিয়া (২৯), আবদুল কাদের (২৬), আব্দুল রাজ্জাক (৩৫), আব্দুল্লাহ (২২), তানভীর (২৩), নাজমুল মিয়া (২২) ও সালাউদ্দিন (৩০)। তবে মামলা হওয়ার পরও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।৫ম আসামি মো. আব্দুল্লাহর মা বলেন, আমার ছেলের সাথে  ছোট একটা বিষয় নিয়ে সাইফুলের সাথে ঝামেলা হয়, পরে আমার ছেলের উপর সাইফুল তার পরিবার নিয়ে আক্রমণ করে, পরে আমার ছেলেও তার সাথে লোকদের নিয়ে আক্রমণ করে।ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইনুউদ্দিন মাষ্টার ও তার ছেলে আব্দুল রাজ্জাক এর হুকুমে আব্দুল্লাহ সহ আরো কয়েকজন আমাদের উপর দেশীয় অস্ত্র ধারালো ছুরি নিয়ে আমাদের উপর আক্রমণ চালায়, আমার ভাতিজা সাইফুল কে গুরুতর আহত করে এক হাত কোপ দিয়ে কেটে ফেলে, সে এখন ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে। পরে আমরা আটজনের নামে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করি।এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। তারা আরও জানান, আসামিদের অবাধ চলাফেরায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট