1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে ঘিরে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে সোনাতলা উপজেলা বিএনপির নির্বাচনী প্রচারণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার ধামরাই উপজেলা যাদবপুর ভোবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফাইনাল ম্যাচ ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২৬(সিজন-৩) ঢাকার ধামরাই উপজেলা যাদবপুর ভোবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফাইনাল ম্যাচ ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২৬(সিজন-৩) বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে ঘিরে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে সোনাতলা উপজেলা বিএনপির নির্বাচনী প্রচারণা সংকটে মুনাফার দৌড়, মানবতায় ব্যতিক্রম আলীকদমে অকটেন বণ্টনে বৈষম্যের অভিযোগ  বড়াইগ্রামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের অ/ভি/যো/গে সংবাদ সম্মেলন ঘোড়াশালে দিনে-দুপুরে চুরি,স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সাটুরিয়া বাজারে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের ঘটনা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। নাজিরপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলী আজগর এর ৫ ম মৃ/ত্যু বার্ষিকী আজ।

ভিডিও সংবাদ 👇👇

বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে ঘিরে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে সোনাতলা উপজেলা বিএনপির নির্বাচনী প্রচারণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোঃ মহিদুল ইসলাম সোনাতলা উপজেলা (বগুড়া) প্রতিনিধ: 

বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে সোনাতলা উপজেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে সমর্থন চান এবং নির্বাচনকে ঘিরে দলীয় কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল হাবিব রাজা, পৌর বিএনপির সভাপতি জনাব আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যক্ষ আহসান হাবিব রতন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রঞ্জু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ টি এম গোলাম রকিব, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছাচ্চু, সোনাতলা উপজেলা সাইবার দলের সভাপতি মফিজুর রহমান ছোটনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ প্রচারণাকালে বলেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে জনগণের প্রত্যাশা, ভোটাধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তারা বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করাই হবে নেতাকর্মীদের মূল লক্ষ্য।
এসময় নেতারা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় বার্তা পৌঁছে দেন এবং আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা পক্ষে ভোট কামনা করেন। প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে সক্রিয় থাকবেন তারা।লাহিড়ীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এ প্রচারণা কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুরো কর্মসূচি জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি চোখে পড়ে।শেষে নেতৃবৃন্দ বলেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা বিজয়ের লক্ষ্যে সোনাতলা উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট