1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার ধামরাই উপজেলা যাদবপুর ভোবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফাইনাল ম্যাচ ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২৬(সিজন-৩) বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে ঘিরে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে সোনাতলা উপজেলা বিএনপির নির্বাচনী প্রচারণা সংকটে মুনাফার দৌড়, মানবতায় ব্যতিক্রম আলীকদমে অকটেন বণ্টনে বৈষম্যের অভিযোগ  বড়াইগ্রামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের অ/ভি/যো/গে সংবাদ সম্মেলন ঘোড়াশালে দিনে-দুপুরে চুরি,স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সাটুরিয়া বাজারে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের ঘটনা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। নাজিরপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলী আজগর এর ৫ ম মৃ/ত্যু বার্ষিকী আজ। শান্তিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ

সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (৩ মার্চ) ‘বি’ ইউনিটের (মানবিক শিক্ষা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও আব্দুল মজিদ কলেজ) ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে এক ঘণ্টা। দুই কেন্দ্রে ১ হাজার ৬৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ৬শ’ ৮১ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৩.৯৪ শতাংশ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি।
পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ভালো ফলাফলের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন জানান, নির্ধারিত ১ হাজার ৬৫ জনের মধ্যে ৬ শ’ ৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ৩শ’ ৮৪ জন অনুপস্থিত ছিলেন। পুরো পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৩ হাজার ৬ ‘শ’ ৮৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।

প্রসঙ্গত, এ বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন।

গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হবে দেশের ২১টি কেন্দ্রে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট