গোবিন্দগঞ্জে এক গৃহবধুর আ ত্মহ ত্যা
গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরনীপাড়া(মহাদেবপুর) গ্রামে ফারজানা বেগম (৩৯) এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আফজাল হোসেনের স্ত্রী। এলাকাবাসী জানায়, ২৬জুন সন্ধায় গৃহবধূ ফারজানা বেগম সকলের অগোচরে নিজ বাড়ীতে গ্যাস ট্যাবলেট খাইয়া অসুস্থ হয়ে ছটফট করিতে থাকে। বাড়ীর লোকজন সেই দৃশ্য দেখতে পেয়ে অটোভ্যান যোগে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, তার অবস্থা আশঙ্কাজনক দেখিয়া কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত স্বপন কুমার ভট্টাচার্য গৃহবধূ ফারজানা বেগমের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।